Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে এবার ভারতীয় কমলার বিশাল চালান জব্দ করলো পুলিশ

admin

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫ | ০২:৩৯ অপরাহ্ণ | আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৫ | ০২:৩৯ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে এবার ভারতীয় কমলার বিশাল চালান জব্দ করলো পুলিশ

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে এবার অবৈধভাবে ভারত থেকে আনা কমলার বিশাল চালান জব্দ করেছে পুলিশ। শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে শাহপরাণ থানাধীন মুরাদপুর পয়েন্টে চেকপোস্ট বসিয়ে কমলাভর্তি ট্রাক আটক করে পুলিশ। এসময় দুই ব্যক্তিকেও আটক করা হয়।

Manual3 Ad Code

সিলেট মহানগর পুলিশের (এমএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, জব্দকৃত ৫১৬ ক্যারেট কমলার বাজার মূল্য প্রায় ১৮ লাখ ১১ হাজার ১৬০ টাকা।

Manual2 Ad Code

আটককৃতরা হলেন- রাজশাহী জেলার দামকুঁড়া থানার জালালপাড়া গ্রামের নৌশাদ আলীর ছেলে মাসুদ রানা (৩৩) ও একই জেলার কাশিয়াডাঙ্গা থানার হরিপুর গ্রামের নাদের আলীর ছেলে জুয়েল বাবু (৩২)।

শেয়ার করুন