Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে এ পর্যন্ত মেয়র-কাউন্সিলরে মনোনয়ন কিনলেন যতজন

admin

প্রকাশ: ১৮ মে ২০২৩ | ০৬:৩৮ অপরাহ্ণ | আপডেট: ১৮ মে ২০২৩ | ০৬:৩৮ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে এ পর্যন্ত মেয়র-কাউন্সিলরে মনোনয়ন কিনলেন যতজন

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নতুন কেউ মনোনয়ন ফরম সংগ্রহ না করলেও কাউন্সিলর পদে করেছেন আরো ৭ জন। বৃহস্পতিবার (১৮ মে) বিকাল ৪টা পর্যন্ত মেয়র ও কাউন্সিলর পদে মোট ৪৪৩ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। এর মধ্যে মেয়র পদে ৮, সাধারণ ওয়ার্ডে (পুরুষ) ৩৪৫ ও সংরক্ষিত (নারী) ওয়ার্ডে ৯০ জন কিনেছেন মনোনয়ন।

গত ২৭ এপ্রিল থেকে সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন প্রার্থীরা। সংগ্রহ করা যাবে ২৩ মে পর্যন্ত।

Manual5 Ad Code

সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের মিডিয়া সেল (সিটি নির্বাচন) কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন সিলেটভিউ-কে জানান- এ পর্যন্ত মেয়র পদে মনোনয়ন কেনা ৮ জনের মধ্যে দলীয় প্রতীকের প্রার্থী হলেন- মো. আনোয়ারুজ্জামান চৌধুরী (নৌকা), নজরুল ইসলাম বাবুল (লাঙ্গল) ও হাফিজ মাওলানা মাহমুদুুল হাসান (হাতপাখা)। আর স্বতন্ত্র হিসেবে মোহাম্মদ আবদুল হানিফ কুটু, মোহাম্মদ আব্দুল মান্নান খান, সামছুন নুর তালুকদার, মো. ছালাহ উদ্দিন রিমন ও মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী কিনেছেন মনোনয়ন।

Manual6 Ad Code

কাউন্সিলর পদে ৪৩৫ জনের মধ্যে ১৪টি সংরক্ষিত ওয়ার্ডে (মহিলা কাউন্সিলর) ৯০ জন এবং ৪২টি সাধারণ ওয়ার্ডে (পুরুষ কাউন্সিলর) ৩৪৫ জন মনোনয়ন ফরম কিনেছেন।

Manual1 Ad Code

সৈয়দ কামাল হোসেন আরও জানান- এখন পর্যন্ত সংরক্ষিত (মহিলা কাউন্সিলর)-এর মধ্যে ১নং ওয়ার্ডে ২ জন, ২নং ওয়ার্ডে ৫ জন, ৩নং ওয়ার্ডে ৭ জন, ৪নং ওয়ার্ডে ৮ জন, ৫নং ওয়ার্ডে ৪ জন, ৬নং ওয়ার্ডে ৩ জন, ৭ নং ওয়ার্ডে ৪ জন, ৮নং ওয়ার্ডে ৫ জন, ৯ নং ওয়ার্ডে ৬ জন, ১০নং ওয়ার্ডে ৯ জন, ১১নং ওয়ার্ডে ৯ জন, ১২নং ওয়ার্ডে ৯ জন, ১৩নং ওয়ার্ডে ১৪ জন ও ১৪নং ওয়ার্ডে ৫ জন কিনেছেন মনোনয়ন ফরম।

Manual6 Ad Code

আর সাধারণ (পুরুষ কাউন্সিলর)-এর মধ্যে এখন পর্যন্ত ১নং ওয়ার্ডে ৪ জন, ২ নং ওয়ার্ডে ৪ জন, ৩নং ওয়ার্ডে ৪ জন, ৪নং ওয়ার্ডে ৫ জন, ৫নং ওয়ার্ডে ৬ জন, ৬নং ওয়ার্ডে ৫ জন, ৭নং ওয়ার্ডে ৪ জন, ৮নং ওয়ার্ডে ১১ জন, ৯নং ওয়ার্ডে ৬ জন, ১০নং ওয়ার্ডে ৬ জন, ১১নং ওয়ার্ডে ৬ জন, ১২নং ওয়ার্ডে ৩ জন ও ১৩নং ওয়ার্ডে ৮ জন, ১৪নং ওয়ার্ডে ৪ জন, ১৫নং ওয়ার্ডে ৭ জন, ১৬ নং ওয়ার্ডে ৭ জন, ১৭নং ওয়ার্ডে ৩ জন, ১৮নং ওয়ার্ডে ১০ জন, ১৯ নং ওয়ার্ডে ৪ জন, ২০ নং ওয়ার্ডে ৪ জন, ২১নং ওয়ার্ডে ৫ জন, ২২নং ওয়ার্ডে ১০ জন, ২৩নং ওয়ার্ডে ৫ জন, ২৪নং ওয়ার্ডে ৯ জন, ২৫নং ওয়ার্ডে ৬ জন, ২৬ নং ওয়ার্ডে ৫ জন, ২৭নং ওয়ার্ডে ৯ জন, ২৮নং ওয়ার্ডে ৯ জন, ২৯নং ওয়ার্ডে ১৬ জন, ৩০নং ওয়ার্ডে ২০ জন, ৩১নং ওয়ার্ডে ৯ জন, ৩২নং ওয়ার্ডে ১২ জন, ৩৩নং ওয়ার্ডে ১৭ জন, ৩৪নং ওয়ার্ডে ১৯ জন, ৩৫নং ওয়ার্ডে ৪ জন, ৩৬নং ওয়ার্ডে ৯ জন, ৩৭নং ওয়ার্ডে ১৫ জন, ৩৮নং ওয়ার্ডে ১০ জন, ৩৯নং ওয়ার্ডে ৯ জন, ৪০নং ওয়ার্ডে ১০ জন, ৪১নং ওয়ার্ডে ১৪ জন এবং ৪২নং ওয়ার্ডে ১২ জন।

উল্লেখ্য, আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচন ইভিএমে হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ মে। মনোনয়নপত্র বাছাই হবে ২৫ মে। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১ জুন।

সিলেট সিটি করপোরেশন প্রতিষ্ঠিত হয় ২০০২ সালে। ৭৯ দশমিক ৫০ বর্গকিলোমিটার আয়তনের এই নগরে ওয়ার্ড আছে ৪২টি। মোট ভোটার ৪ লাখ ৮৬ হাজার ৬০৫ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫৩ হাজার ৭৬৩ জন এবং নারী ২ লাখ ৩২ হাজার ৮৪২ জন। মোট কেন্দ্র ১৯০টি এবং ভোটকক্ষ ১ হাজার ৩৬৪টি। আগামী ২১ জুন পঞ্চমবারের মতো সিলেট সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন