Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে করোনা ও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছেই

admin

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫ | ০৪:১৪ অপরাহ্ণ | আপডেট: ০৫ জুলাই ২০২৫ | ০৪:১৪ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে করোনা ও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছেই

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে আরও একজন করে করোনা ও ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় পরিচালক ডা. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে মোট ১৯ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।

এরমধ্যে শনাক্ত হয়েছেন একজন। এ মৌসুমে সিলেটে করোনা পরীক্ষা করা হয়েছে মোট ৪৮৬ জনের। এদের মধ্যে শনাক্ত হয়েছেন ২৭ জন। আর মৃত্যু হয়েছে দুই জনের।

Manual4 Ad Code

করোনার জন্য সিলেটে বিশেষায়িত হাসপাতাল শহিদ শামসুদ্দিন হাসপাতালে মোট চিকিৎসাধীন আছেন ২ জন। অন্যরা নিজের দায়িত্বে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

Manual7 Ad Code

এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ১জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। গত ১ জুলাই থেকে ৫ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১জন করে।
বর্তমানে সিলেট বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিসাধীন আছেন ৩জন। তিনজনই ২৫০ শয্যাবিশিষ্ট মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এ বছর ১ জানুয়ারি থেকে ৫ জুলাই পর্যন্ত সিলেটে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

Manual8 Ad Code

শেয়ার করুন