Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাকে গণ ধোলাই

admin

প্রকাশ: ১২ মে ২০২৫ | ০৬:২১ অপরাহ্ণ | আপডেট: ১২ মে ২০২৫ | ০৬:২১ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাকে গণ ধোলাই

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীর সুবিদবাজার থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আলী হোসেন আলম (৩৫)-কে পুলিশে দিয়েছে ছাত্র-জনতা।

Manual3 Ad Code

রোববার (১১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর সুবিদবাজারস্থ বনকলাপাড়ার একটি বাসা থেকে স্থানীয় ছাত্র-জনতা তাকে ধরে গণধোলাই দিয়ে এয়ারপোর্ট থানাপুলিশের হাতে তুলে দেয়া হয়।

Manual5 Ad Code

এসএমপির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে বলেন, আলী হোসেন আলম জুলাই আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলায় জড়িত থাকার অনেক প্রমাণ রয়েছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে কিনা খোঁজ নেয়া হচ্ছে। তাকে বর্তমানে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান তিনি।

শেয়ার করুন