Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে চারদিন সভা-সমাবেশসহ বিভিন্ন কার্যক্রম নিষিদ্ধ

admin

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:৫৯ পূর্বাহ্ণ | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:৫৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিলেটে চারদিন সভা-সমাবেশসহ বিভিন্ন কার্যক্রম নিষিদ্ধ

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:

সিলেটে আগামী চার দিন সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও শোভাযাত্রার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সিলেটের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার স্বাক্ষর করা এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

Manual6 Ad Code

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে ১৪ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। নির্বাচনি এলাকায় ভোটগ্রহণ শুরুর আগের ৪৮ ঘণ্টা এবং ভোটগ্রহণ শেষের পরবর্তী ৪৮ ঘণ্টা সময়কে সামনে রেখে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই চার দিনের মধ্যে কোনো ধরনের আক্রমণাত্মক কার্যক্রম, বিশৃঙ্খল আচরণ করা যাবে না।

Manual2 Ad Code

ভোটার বা নির্বাচনি কাজে নিয়োজিত ও দায়িত্ব পালনরত কোনো ব্যক্তি বা কর্মকর্তাকে হুমকি, ভয়ভীতি প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে অস্ত্র বহন বা শক্তি প্রদর্শনও সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

Manual8 Ad Code

নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। এ ক্ষেত্রে সর্বোচ্চ দুই বছর থেকে সাত বছর কারাদণ্ড কিংবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।১২ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Manual3 Ad Code

শেয়ার করুন