Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে চা দিতে দেরি হওয়ায় হোটেল কর্মচারী খুন

admin

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫ | ০৪:৩৮ অপরাহ্ণ | আপডেট: ১৩ জুলাই ২০২৫ | ০৪:৩৮ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে চা দিতে দেরি হওয়ায় হোটেল কর্মচারী খুন

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে হোটেল কর্মচারী খুন হয়েছেন। চা দেয়া নিয়ে বাকবিতন্ডার জের ধরে তাকে খুন করা হয়েছে। আজ রোববার (১৩ জুলাই) সকালে নগরীর কাজির বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হোটেল কর্মচারীর নাম রুমন। তার বয়স আনুমানিক ২২ বছর।

Manual3 Ad Code

পুলিশ জানায়, সকাল ৯টার দিকে এক যুবক চা খেতে কাজির বাজারস্থ মাছ বাজারের পাশে অবস্থিত একটি হোটেলে ঢুকেন। চা দিতে বিলম্ব হওয়ায় তিনি রুমনের সাথে তর্কে জড়িয়ে পড়েন। তখন হোটেল মালিক ও আশপাশের লোকজন তাদেরকে শান্ত করে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।

Manual7 Ad Code

তবে এর কিছুক্ষণ পর ওই যুবক আরো কয়েকজনকে সাথে নিয়ে হোটেলে ঢুকে ওই কর্মচারীর উপর হামলা চালান। একপর্যায়ে রুমনকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যান। পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ওসি মো. জিয়াউল হক। তিনি বলেন, আমরা আসামীদের ধরতে অভিযান চালাচ্ছি। তার লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Manual2 Ad Code

শেয়ার করুন