Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ট্রাক্টর-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

admin

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫ | ০২:২২ অপরাহ্ণ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ | ০২:২২ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে ট্রাক্টর-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

Manual2 Ad Code

গোয়াইনঘাট সংবাদদাতা:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে মাহিন্দ্রা ট্রাক্টর ও মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন। শনিবার (১২ এপ্রিল) রাতে উপজেলার জাফলংয়ের জাফলং-মামারদোকান সড়কের লাখেরপাড় নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই যুবকের নাম সাদ্দাম আহমদ। তিনি উপজেলার বল্লাঘাট এলাকার বাসিন্দা। এ ঘটনায় আহত হন ওয়াসিম বখ্ত নামে অপর আরেক যুবক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে জাফলং থেকে ছেড়ে আসা একটি মাহিন্দ্রা ট্রাক্টর লাখেরপাড় সড়কে পৌঁছা মাত্র সামনে থাকা একটি মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলে থাকা ওয়াসিম বখ্ত ও সাদ্দাম আহমেদ গুরুতর আহত হন।

Manual4 Ad Code

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক সাদ্দামকে মৃত ঘোষণা করেন।

Manual4 Ad Code

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ সরকার মো. তোফায়েল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Manual5 Ad Code

শেয়ার করুন