Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ট্রাক চাপায় প্রাণ গেলো ২ জনের

admin

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫ | ০৩:০৩ অপরাহ্ণ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ | ০৩:০৩ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে ট্রাক চাপায় প্রাণ গেলো ২ জনের

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের মোগলাবাজার থানা এলাকার পারাইরচক এলাকায় ট্রাক চাপায় এক চালক ও এক হেলপার নিহত হয়েছেন। গত সোমবার (১৪ মার্চ) রাতে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ট্রাক চালক শাহীন মিয়া (৫০) ও হেলপার কামাল মিয়া (৪৫)।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইরচক এলাকায় চাকা পাংচার হয়ে একটি ট্রাক বিকল অবস্থায় সড়কের এক পাশে দাঁড় করানো ছিল। ওই ট্রাকের চালক ও হেলপার বিকল ট্রাকটি মেরামত করার চেষ্টা করছিলেন।এসময় শ্রীরামপুর থেকে পারাইরচকের দিকে আসা পাথরবোঝাই অন্য একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

Manual2 Ad Code

ওসি জানান, মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জব্দ করা হয়েছে ট্রাকও। তবে চালক পালিয়ে গেছে।

Manual3 Ad Code

শেয়ার করুন