Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ট্রাক-প্রাইভেট কারসহ গ্রে*প্তা*র ৩

admin

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫ | ০৯:২৬ অপরাহ্ণ | আপডেট: ২২ নভেম্বর ২০২৫ | ০৯:২৬ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে ট্রাক-প্রাইভেট কারসহ গ্রে*প্তা*র ৩

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:

সিলেটে একটি ট্রাক, একটি প্রাইভেট কারসহ ওরা তিনিজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Manual2 Ad Code

 

শনিবার (২২ নভেম্বর) সকালে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও কার ট্রাক আটক করা হয়।

তারা তিনজনই চোরাকারবারী। গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ১০ লক্ষাধিক টাকার ভারতীয় পেঁয়াজ জব্দ করা হয়েছে।

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

গ্রেপ্তারকৃতরা হলেন,  গাজীপুর জেলার কালিয়াকৈর থানার ভাওয়াল মির্জাপুর এলাকার পূর্ববড়চলা গ্রামের আব্দুর রহিম ও মাকসুদা বেগমের ছেলে মাহফুজুর রহমান (৩৮), কুমিল্লার হোমনা থানার দড়িচর গুচ্ছগ্রামের আবু হানিফ ও তাছলিমা বেগমের ছেলে মো. শাহ আলম (২১), সিলেটের দক্ষিণ সুরমা থানার দাউদপুর মুছারগঁওয়ের মৃত শরাফত মিয়া ও হাছনা বেগমের ছেলে বেলাল আহমদ (৪০)।সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কমকর্তা জানান, শনিবার সকাল পৌণে ৭টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশর একটি দল কোতোয়ালী থানার সোবহানীঘাট কাঁচাবাজার সংলগ্ন রাস্তায় অভিযান চালিয়ে ১১ হাজার ২৫০ কেজি ভারতীয় পেঁয়াজসহ এই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

জব্দকৃত পেঁয়াজের বাজারমূল্য ৮ লাখ ৪৩ হাজার ৭৫০  টাকা। এসময় হলুদ ও নীল বর্ণের কার্গো ট্রাক গাড়ী ( রেজি. নং ঢাকা মেট্রো-ট-১৬-৭২৩০) আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

 

এ ব্যাপারে কোতোয়ালী  মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা (নং ৫২/২২/১১/২৫) দায়ের করে তিনজনকেই আদালতে সোপর্দ করা হয়েছে।

Manual1 Ad Code

 

একই দিন সকাল সোয়া ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মহানগর গোয়েন্দা পুলিশ শাহপরান থানার মুরাদপুর পয়েন্ট এলাকায় চেকপোস্ট চলাকালে একটি নম্বরবিহীন পিকআপ থামানোর সংকেত দিলে  গাড়ী থাকা অজ্ঞাত আসামীরা পালিয়ে যায়। পিকআপটি তল্লাশি করে ২ হাজার ৬৪ কেজি ভারতীয় পেঁয়াজ জব্দ করা হয় যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৬৫ হাজার ১২০ টাকা।

 

এ ব্যাপারেও প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

শেয়ার করুন