Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ডিবি পুলিশের হাতে ৬ ট্রাক চিনি জব্দ

admin

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪ | ১১:৩০ পূর্বাহ্ণ | আপডেট: ০৭ নভেম্বর ২০২৪ | ১১:৩০ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিলেটে ডিবি পুলিশের হাতে ৬ ট্রাক চিনি জব্দ

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৬ ট্রাক ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। জব্দকৃত ৩৩ হাজার ৮১০ কেজি চিনির বাজার মূল্য ৪১ হাজার ১৭ হাজার ২০০ টাকা। এছাড়া অভিযানকালে ৬০ হাজার টাকার ভারতীয় জিরা উদ্ধার করা হয়েছে। এসময় ৬টি ট্রাক জব্দ ও এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

Manual1 Ad Code

বুধবার ভোর রাত সাড়ে ৪টার সময় চৌকিদেখি এলাকায় চেকপোস্ট বসিয়ে ভারতীয় পণ্যের এই চালান জব্দ করা হয়।

Manual4 Ad Code

সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অভিযানকালে ৫টি ট্রাকের চালক ও হেলপার কৌশলে পালিয়ে যায়। তবে এক হেলপারকে আটক করা সম্ভব হয়েছে।

Manual8 Ad Code

আটক মো. হাসান (১৯) সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার নগদিপুর গ্রামের মো. জমির হোসেনের ছেলে।

৬টি ট্রাক থেকে ৬৯০ বস্তা ভারতীয় চিনি ও ৬০ কেজি জিরা জব্দ করা হয়। আটক ও পলাতকদের আসামী করে এয়ারপোর্ট থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম।

শেয়ার করুন