Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৪

admin

প্রকাশ: ১৬ জুন ২০২৬ | ০৬:৪৫ অপরাহ্ণ | আপডেট: ১৬ জুন ২০২৬ | ০৬:৪৫ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৪

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট মহানগরীর নবাব রোড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এই ঘটনায় অভিযান দিয়ে তাৎক্ষনিকভাবে পুলিশ চারজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে এই মিছিল অনুষ্ঠিত হয়।

আটককৃতরা হলেন, ইব্রাহিম মোস্তফা মাহি, সানিয়াদ আহমদ, রেদওয়ান আহমদ রাব্বি, আশরাফুল আহমদ শাফি।

Manual4 Ad Code

স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খানের উদ্যোগে কর্মসূচিটি আয়োজন করা হয়। মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। বিক্ষোভকারীদের বহন করা ব্যানারে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজবন্দীদের মুক্তি এবং ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি জানানো হয়। মিছিলে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদকেও নেতৃত্ব দিতে দেখা যায়।

Manual8 Ad Code

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নেতাকর্মীরা যখন নবাব রোডের একটি সড়ক প্রদক্ষিণ করছেন টিক তার বিপরীত পাশেই পুলিশের একটি গাড়ি দাঁড়ানো ছিলো। মিছিলটি পুলিশের গাড়ির পাশ দিয়ে মিছিল দিতে দিতে সামনে দিকে চলে যায়। মিছিলটিতে মানুষের সংখ্যা বেশী হওয়াতে পুলিশ বাধা দিতে দেখা যায়নি। মিছিলকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও বিভিন্ন মহলে আলোচনা তৈরি হয়েছে।

Manual4 Ad Code

পুলিশ জানায়, মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সিলেট মহানগরীর নবাব রোড এলাকায় পিডিবি অফিসের সমনে থেকে মদিনা মার্কেটের দিকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের ৪০/৫০ জনের নেতাকর্মীদের একটি ঝটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এই ঘটনায় অভিযান দিয়ে তাৎক্ষনিকভাবে পুলিশ চারজনকে আটক করে কোতোয়ালী থানায় নেওয়া হয়েছে।

Manual8 Ad Code

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন,‘মঙ্গলবার (১৬ জুন) সকালে মহানগরীর নবাব রোড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের মিছিল থেকে চারজনকে আটক করা হয়েছে। পরে দুপুরের দিকে তাদের আদালতো তোলা হয়েছে। মিছিলের এই ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন