Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে নুরুল আফসারের প্রাইভেটকারে মিললো ১১ হাজার পিস ইয়াবা

admin

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪ | ১২:২৫ অপরাহ্ণ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ | ১২:২৫ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে নুরুল আফসারের প্রাইভেটকারে মিললো ১১ হাজার পিস ইয়াবা

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে প্রাইভেটকারের ভেতর থেকে প্রায় ১১ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৯। এসময় প্রাইভেটকারে থাকা নুরুল আফসার নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

Manual7 Ad Code

মঙ্গলবার রাত পৌণে ৮টার দিকে ওসমানীনগর থানার সৈয়দপুর নামক স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে র‌্যাবের একটি দল ইয়াবাসহ ওই ব্যক্তিকে আটক করে।
আটক নুরুল আফসার (৪৮) ফেনী জেলার সদর উপজেলার উত্তর ফরহাদনগর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।

Manual3 Ad Code

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওসমানীনগরের সৈয়দপুর নামক স্থানে একটি প্রাইভেটকার আটক করে তল্লাশি করা হয়। এসময় ১১ হাজার ২৩৫ পিস ইয়াবাসহ প্রাইভেটকারে থাকা নুরুল আফসার নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

Manual5 Ad Code

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব কর্মকর্তা মো. মশিহুর রহমান সোহেল।

শেয়ার করুন