Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে পুলিশকে পিটিয়ে ‘বালু-পাথরবাহী ট্রাক’ ছিনিয়ে নিলো শ্রমিকরা, আহত ৫

admin

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫ | ১২:৫১ অপরাহ্ণ | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫ | ১২:৫১ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে পুলিশকে পিটিয়ে ‘বালু-পাথরবাহী ট্রাক’ ছিনিয়ে নিলো শ্রমিকরা, আহত ৫

Manual5 Ad Code

সিলেট অফিস :
সিলেটের কোম্পানীগঞ্জে চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যদের উপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় আটক হওয়া বালু ও পাথরবাহী দুটি ট্রাক ছিনিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শ্রমিকদের হামলায় পুলিশের ৫ সদস্য আহত হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

Manual4 Ad Code

তবে শ্রমিকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বালু-পাথর নয়। মাটি ভর্তি ট্রাক থেকে চাঁদা দাবি করায় পুলিশের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছে।

Manual1 Ad Code

রোববার (৫ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ গেইটের সামনে চেকপোস্টে এ ঘটনা ঘটে। উপজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও শ্রমিকরা এ হামলা চালায় বলে জানিয়েছে পুলিশ।

Manual6 Ad Code

পুলিশ জানায়, অবৈধ বালু-পাথর পরিবহনের বিরুদ্ধে উপজেলা পরিষদ গেইটের সামনে নিয়মিত চেকপোস্ট বসিয়ে দায়িত্ব পালন করছিলেন পুলিশ সদস্যরা।
প্রতিদিনের মতো রোববার সকালে এএসআই আব্দুল হামিদের নেতৃত্বে চেকপোস্টে তারা দায়িত্ব পালনের সময় একটি ট্রাকে বালু ও একটিতে পাথর বোঝাই ট্রাক পার হচ্ছিল। পুলিশ সদস্যরা ট্রাক দুটিতে বালি-পাথরের বৈধ কাগজ দেখতে চাইলে ট্রাকচালকরা তর্ক শুরু করেন। এ ঘটনার কিছুক্ষণ পর ‘সাদাপাথর পরিবহনের’ একটি বাসে করে ৩০-৪০ জন এসে পুলিশের উপর হামলা চালিয়ে ট্রাক দুটি ছিনিয়ে নেয়। এ সময় ৫ পুলিশ সদস্য আহত হন। পরে তাদেরকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

Manual7 Ad Code

কোম্পানীগঞ্জ থানার ওসি মো. রতন শেখ জানান, বালু-পাথর বোঝাই দুটি ট্রাক আটক করে পুলিশ। এ সময় বালু, পাথর ও গাড়ির বৈধ কাগজপত্র পুলিশ দেখতে চাইলে চালকরা পুলিশের ওপর চড়াও হয়। এক পর্যায়ে তারা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজ আহমদকে খবর দেয়। কিছুক্ষণ পর মাহফুজের নেতৃত্বে দুই গাড়ি শ্রমিক এসে দায়িত্বরত পুলিশ সদস্যদের উপর হামলা করে গাড়ি নিয়ে যায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলা ট্রাকশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ গণমাধ্যমকে বলেন, ‘কোম্পানীগঞ্জ থানার ওসির নেতৃত্বে এখানে চাঁদা আদায় করার জন্য চেকপোস্ট বসানো হয়েছে। আমাদের এক শ্রমিক মাটিভর্তি ট্রাক নিয়ে যাচ্ছিল। তখন পুলিশ সেটা যেতে না দিয়ে আটকে দেয়। তখন পুলিশ বলে ৫ হাজার টাকা দিলে ট্রাক ছাড়ব, না হলে না। পরে আমাদের চালক আমাকে ফোন দিলে আমরা সেখানে গিয়ে এ বিষয়ে কথা বলি, তখন পুলিশ আমাদের সঙ্গে হাতাহাতি করে। এ সময় ওই ট্রাকচালক তার ট্রাক নিয়ে চলে যান।’

শেয়ার করুন