Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে পুলিশের অভিযানে মিললো মদ-চিনি

admin

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪ | ০৬:০৪ অপরাহ্ণ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ | ০৬:০৪ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে পুলিশের অভিযানে মিললো মদ-চিনি

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের জৈন্তাপুর পৃথক অভিযান পরিচালনা করে চোরাই চিনিসহ ভারতীয় মদ জব্দ করেছে পুলিশ। বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে সিলেট তামাবিল মহাসড়কের বিরাইমারা ব্রিজসংলগ্ন এলাকা ও রাজবাড়ি সংলগ্ন চাঙ্গিল ব্রিজের নিচে অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়।

Manual1 Ad Code

থানা-পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ৮টার দিকে সিলেট তামাবিল মহাসড়কের বিরাইমারা ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বস্তা থেকে ১৩০ বোতল ভারতীয় ম্যাগডুয়েল মদ জব্দ করা হয়। রাত সাড়ে ৮টার দিকে জৈন্তাপুর রাজবাড়ি সংলগ্ন চাঙ্গিল ব্রিজের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ১২ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদিউজ্জামান বলেন, ভারতীয় মদ ও চিনি জব্দের ঘটনায় পৃথক দুটি মামলা করা হয়েছে। তবে এসব ঘটনায় কোন আটক নেই।

Manual7 Ad Code

শেয়ার করুন