Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে পৌঁছেই হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারতে তারেক রহমান

admin

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬ | ১১:৩৪ অপরাহ্ণ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ | ১১:৩৪ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে পৌঁছেই হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারতে তারেক রহমান

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual1 Ad Code

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেটে পৌঁছেই হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা হন। তাকে বহনকারী বিমান সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণকরে। এরপর তিনি ওলিকুল শিরোমনি হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা হন। বুধবার (২১ জানুয়ারি) বিমানবন্দরে পৌঁছালে সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান। বিমানবন্দও থেকে রাত সোয়া ৮টার দিকে তিনি হযরশ শাহজালাল (র.) এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা হন। তার সফরসঙ্গী হিসাবে আছেন সিলেটের মেয়ে স্ত্রী ডা.জোবাইদা রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ। রাত পৌণে ৯টার দিকে তিনি শাহজালাল (র.) এর মাজারে পৌঁছান। এরপর তিনি মাজার জিয়ারত ও দোয়া শেষে কিছু সময় সেখানে অবস্থান করেন। এসময় তার সাথে ছিলেন স্ত্রী জোবাইদা রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ।

Manual4 Ad Code

শেয়ার করুন