Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

admin

প্রকাশ: ১৭ মে ২০২৫ | ০২:১০ অপরাহ্ণ | আপডেট: ১৭ মে ২০২৫ | ০২:১০ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ১ কোটি ৪৩ লাখ টাকার চোরাই মালামাল জব্দ করেছে বিজিবি। আজ শনিবার (১৭ মে) সকালে বিজিবি ৪৮ ব‍্যাটালিয়নের দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী তামাবিল, সংগ্রাম, দমদমমিয়া এবং সোনালীচেলা বিওপি’র টহল টিম এই অভিযান চালায়।

Manual6 Ad Code

এসময় বিপুল পরিমাণ ভারতীয় স্কিন ব্রাইট ক্রিম, অরিস সিগারেট, সনপাপড়ি, বিস্কুট, চকলেট ও গরু জব্দ করা হয়। তাছাড়া অভিযান চলাকালে অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত বাংলাদেশী বারকী নৌকাও জব্দ করেছে বিজিবি।
আটককৃত মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৪৩ লক্ষ ৬৪ হাজার ২০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual4 Ad Code

শেয়ার করুন