Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ২

admin

প্রকাশ: ১৩ মে ২০২৫ | ০৬:১৫ অপরাহ্ণ | আপডেট: ১৩ মে ২০২৫ | ০৬:১৫ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ২

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১১ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। গতকাল সোমবার (১২ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

Manual3 Ad Code

আটককৃতরা হলো- কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া লামাপাড়ার মৃত আরজ আলীর ছেলে রহমত আলী ও সৈয়দ আলীর ছেলে ইসাক আলী (৪৫)। তারা দুজনই দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ।

Manual5 Ad Code

এ ব্যাপার কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের মাহমুদ আল আদনান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আমাদের একটি টিম অভিযান চালিয়ে রহমত আলী ও ইসাক আলীকে আটক করে। তাদের কাছ থেকে ১১ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, ২ কেজি গাঁজা, ইয়াবা সেবনের জন্য ব্যবহৃত ৮রিল ফয়েল পেপার ও নগদ ৯ হাজার ২শ টাকা উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন