Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে যার ব্যানার-ফেস্টুনকে ঘিরে কৌতূহল

admin

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:০৪ অপরাহ্ণ | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:০৪ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে যার ব্যানার-ফেস্টুনকে ঘিরে কৌতূহল

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শনিবার (৭ ফেব্রুয়ারি) দলীয় সফরে সিলেট আসছেন। তার আগমন ঘিরে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বেশকিছু অদ্ভুত স্লোগানসংবলিত ব্যানার-ফেস্টুন টানানো হয়েছে।

Manual3 Ad Code

এসব ব্যানার-ফেস্টুনে লেখা রয়েছে, ‘আওয়ার দাদু ইজ কামিং’, ‘ওয়েলকাম, আওয়ার দাদু ইজ দ্য নেক্সট পিএম, ইনশা-আল্লাহ’, ‘উইনটার ইজ কামিং’।

হলিউডের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘গেম অব থ্রোনস’-এর আদলে তৈরি এসব ব্যানারে তলোয়ার হাতে জামায়াত আমিরের ছবি ব্যবহার করা হয়েছে। দাঁড়িপাল্লাসংবলিত তলোয়ারের সঙ্গে ব্যবহার করা হয়েছে নেকড়ের ছবিও।

Manual2 Ad Code

নগরীর চৌহাট্টা, আলিয়া মাদরাসা মাঠ, জিন্দাবাজারসহ বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটি ও গাছের ডালে এসব লেখা সম্বলিত ব্যানার-ফেস্টুন টানানো অবস্থায় দেখা গেছে। এতে অনেকের মধ্যে কৌতূহল জন্ম দিয়েছে।

Manual4 Ad Code

এ বিষয়ে সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ‘এসব বিষয়ে আমরা অবগত রয়েছি। শুরুতে খবর পেয়েছি, এগুলো জেন-জি’রা লাগিয়েছেন।’

Manual6 Ad Code

শেয়ার করুন