Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে যে কারণে আ ট ক হলেন মিছির-শায়েলা : হোটেল সিলগালা

admin

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫ | ০৪:৪৭ অপরাহ্ণ | আপডেট: ২০ নভেম্বর ২০২৫ | ০৪:৪৭ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে যে কারণে আ ট ক হলেন মিছির-শায়েলা : হোটেল সিলগালা

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৪টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন এমএজি ওসমানী মেডিকেল কলেজ রোডের “চৌধুরী আবাসিক হোটেল”-এ এ অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশ বলছে, হোটেলের একটি কক্ষ থেকে একজন পুরুষ ও একজন নারীকে অভিযোগের ভিত্তিতে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—মিছির আলী (৪২) এবং শায়েলা বেগম (৩২)। পুলিশ জানায়, ঘটনাটিকে কেন্দ্র করে সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে আদালতে উপস্থাপন করা হয়েছে। অসামাজিক কার্যকলাপের অভিযোগের কারণে হোটেলটি সিলগালা করা হয়েছে বলে পুলিশ জানায়।

Manual4 Ad Code

এসএমপি মিডিয়া সেলের সহকারী উপপুলিশ কমিশনার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Manual8 Ad Code

শেয়ার করুন