Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে র‍্যাবের অভিযানে অ*স্ত্র উদ্ধার

admin

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:২৫ অপরাহ্ণ | আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:২৫ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে র‍্যাবের অভিযানে অ*স্ত্র উদ্ধার

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual3 Ad Code

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় র‍্যাব-৯ এর অভিযানে ১টি বিদেশী রিভলবার, ৩টি নন ইলেকট্রিক ডেটোনেটর, ১টি সেফটি ফিউজ, ৩টি পাওয়ার জেল ও ৫টি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়েছে।

Manual5 Ad Code

শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার কলাবাড়ী এলাকা অভিযান চালিয়ে এই অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।র‍্যাব -৯ সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ থানাধীন শাহ আরফিন পয়েন্টে অবস্থানকালে শনিবার রাত দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব -৯ এর আভিযানিক দল জানতে পারে উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের কলাবাড়ী এলাকার একটি পরিত্যক্ত বিল্ডিং এর আশপাশে অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে র‍্যাব সেখানে অভিযান চালায়। পরে সেখানে পরিত্যক্ত বিল্ডিং এর আশপাশে ব্যাপক তল্লাশী করে একটি শপিং ব্যাগের ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় ০১টি ৯মি.মি. বিদেশী রিভলবার, ৩টি নন ইলেকট্রিক ডেটোনেটর, ১টি সেফটি ফিউজ, ৩টি পাওয়ার জেল এবং ৫টি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়।র‍্যাব আরো জানায়, পরবর্তীতে সেই নন-ইলেকট্রিক ডেটোনেটর এবং পাওয়ার জেলগুলো উচ্চ মাত্রার বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়। পরে আলামত সমূহ জিডি মূলে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন