Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে র‌্যাবের হাতে আটক ২

admin

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ | ১২:৪১ অপরাহ্ণ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ | ১২:৪১ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে র‌্যাবের হাতে আটক ২

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে র‌্যাবের অভিযানে দুই ব্যক্তি আটক হয়েছেন। তাদের কাছ থেকে ১৯৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এয়ারপোর্ট থানাধীন সিলেট ক্লাব এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন চর গোবিন্দপুর গ্রামের আবদুল হাকিমের ছেলে রাসেল মিয়া (২৬) ও সিলেটের গোয়াইনঘাট থানার পাতলিকোনা গ্রামের মাহমুদ আলীর ছেলে আসলাম উদ্দিন (৩৮)।

Manual6 Ad Code

আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি মো. মশিহুর রহমান সোহেল।

Manual6 Ad Code

শেয়ার করুন