Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে লুটের জুতাসহ গ্রেফতার ২

admin

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫ | ১২:৫৯ অপরাহ্ণ | আপডেট: ১০ এপ্রিল ২০২৫ | ১২:৫৯ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে লুটের জুতাসহ গ্রেফতার ২

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের সময় সিলেটের বিভিন্ন বাটার শো-রুমে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে লুট করা ২ জোড়া জুতা।

গ্রেফতারকৃতরা হলো, ঝালকাঠি জেলার আলিপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. রাকিব মিয়া (১৯) এবং মাদারীপুর জেলার তাঁতিহাটি গ্রামের মো. জুয়েল শেখের ছেলে মো. বাবু শেখ (১৮)।

Manual3 Ad Code

গতকাল বুধবার নগরীর হজরত শাহজালাল (রহ.) মাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

Manual5 Ad Code

তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি মো. জিয়াউল হক। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাজার এলাকা অভিযান চালানো হয়। এসময় ২ জোড়া বাটার জুতাসহ তাদের গ্রেফতার করা হয়েছে।

Manual4 Ad Code

তিনি বলেন, তারা দুই জন ভবঘুরে। এই জুতা জোড়া তারা দরগাহ গেইট এলাকাস্থ বাটার শো-রুম থেকে লুট করেছিলো।

এদিকে, সিলেটে বাটার বিভিন্ন শো-রুমে হামলা ও লুটপাটের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার বাটার এরিয়া ম্যানেজার মোস্তাসিম বিল্লাহ বাদী হয়ে এই মামলা দায়ের করেন। এতে আসামি করা হয়েছে ৮শ জনকে। এই মামলায় ওই ২ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।

Manual4 Ad Code

শেয়ার করুন