Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে সড়কে প্রাণ হারালেন যুবক

admin

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬ | ১০:৫৬ অপরাহ্ণ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২৬ | ১০:৫৬ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে সড়কে প্রাণ হারালেন যুবক

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual5 Ad Code

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় শানাজ আহমদ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সরকারি এমসি একাডেমির সামনে এ দুর্ঘটনা ঘটে।

Manual2 Ad Code

 

Manual7 Ad Code

নিহত শানাজ আহমদ বিশ্বনাথ উপজেলার শ্রীপুর রামপাশা গ্রামের মখন মিয়ার ছেলে। তিনি সিলেট নগরীর একটি পোল্ট্রি ফার্মের গাড়ি চালক হিসেবে কর্মরত ছিলেন।

পথিমধ্যে সরকারি এমসি একাডেমির সামনে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়। এতে শানাজ আহমদ মোটরসাইকেল থেকে ছিটকে ডিভাইডারের অপর পাশে পড়ে যান। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা (ঢাকা মেট্রো-ট-১৮২৮৬৯) নম্বরের একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়।গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) অনুপম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ থানায় রাখা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
শেয়ার করুন