Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে সড়ক দু*র্ঘ*ট*না*য় প্রাণ গেল এক বন্ধুর, হাসপাতালে আরেক জন

admin

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:৪৭ অপরাহ্ণ | আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:৪৭ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে সড়ক দু*র্ঘ*ট*না*য় প্রাণ গেল এক বন্ধুর, হাসপাতালে আরেক জন

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual4 Ad Code

বিয়ানীবাজার-জকিগঞ্জ সড়কের চারখাই পুলিশ ফাঁড়ির সামনে সড়ক দুর্ঘটনায় বাঁধন (১৮) নামে এক তরুণ ফুটবলারের মৃত্যু হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত বাঁধন মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি নোহা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। নিহত বাঁধন চারখাই নোয়াখানি গ্রামের আব্দুর রহমানের ছেলে।

Manual4 Ad Code

এ ঘটনায় মাহিন (১৮) নামে আরও এক তরুণ গুরুতর আহত হয়েছেন। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

Manual2 Ad Code

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক জানান, চারখাই পুলিশ ফাঁড়ির সদস্যরা নিহতের মরদেহ উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Manual3 Ad Code

 

শেয়ার করুন