Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে সিলিন্ডার বিস্ফোরণে ক্লিনিকে আগুন

admin

প্রকাশ: ১৭ মে ২০২৫ | ০৩:২৯ অপরাহ্ণ | আপডেট: ১৭ মে ২০২৫ | ০৩:২৯ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে সিলিন্ডার বিস্ফোরণে ক্লিনিকে আগুন

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীতে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে একটি ক্লিনিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন রোগীরা। শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ৯টার দিকে কাজলশাহ এলাকায় অবস্থিত নাক-কান-গলা বিশেষজ্ঞ ডা. নুরুল হুদা নাঈমের মালিকানাধীন এনজেএল-ইএনটি সেন্টারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ৯টার দিকে চার তলাবিশিষ্ট ভবনের তৃতীৃয় তলায় অপারেশন থিয়েটারে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এরপর মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে কেবিনগুলোতে। ধোঁয়ার কারণে আটকা পড়েন রোগীরা। পরে স্থানীয়রা উদ্ধার করেন রোগীদের। পড়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আরও একজন নার্সসহ দুজনকে উদ্ধার করে।

Manual2 Ad Code

জানা গেছে, ক্লিনিকটিতে ৯টি কেবিন রয়েছে। ঘটনার সময় সবকটি কেবিনে রোগী ছিলেন।

Manual6 Ad Code

ঘটনাস্থলে থাকা ফায়ার ফার্ভিস সদস্য নুর রহমান বলেন, ভেতরে ধোঁয়ার কারণে আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে তা বোঝা যাচ্ছে না। তবে ভেতরে কোনো মানুষ নেই। সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

Manual8 Ad Code

শেয়ার করুন