Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে সীমান্তে সোয়া কোটি টাকার চোরা চালান জব্দ

admin

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫ | ০৩:৩০ অপরাহ্ণ | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫ | ০৩:৩০ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে সীমান্তে সোয়া কোটি টাকার চোরা চালান জব্দ

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করা হয়েছে। আজ সোমবার (০৮ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, তামাবিল, প্রতাপপুর, সংগ্রাম, পান্থুমাই, দমদমিয়া এবং বাংলাবাজার বিওপি কর্তৃক পরিচালিত অভিযানে ভারতীয় শাড়ী, মহিষ, জিরা, গরু, পিয়াজ, চকলেট, বডি স্প্রে, চিনি, বিভিন্ন প্রকার ক্রিম, ফেসওয়াস, সাবান, হেয়ার জেল, শ্যাম্পু, বিয়ারসহ বিপুল পণ্য আটক করা হয়। এছাড়া অবৈধ বালু পরিবহনে ব্যবহৃত একটি ট্রলিও জব্দ করা হয়েছে। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ২৫ লক্ষ ৫৩ হাজার ৩৩০ টাকা বলে জানায় বিজিবি।

Manual5 Ad Code

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, “উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এ বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।”

Manual6 Ad Code

বিজিবি জানায়, আটককৃত মালামাল বিধি মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual4 Ad Code

শেয়ার করুন