Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ১৪ ট্রাক চিনি জব্দের ঘটনায় আরেকজন গ্রেফতার

admin

প্রকাশ: ০১ জুলাই ২০২৪ | ০১:০৬ অপরাহ্ণ | আপডেট: ০১ জুলাই ২০২৪ | ০১:০৬ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে ১৪ ট্রাক চিনি জব্দের ঘটনায় আরেকজন গ্রেফতার

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট জালালাবাদ থানাধীন হাটখোলা ইউনিয়নের উমাইরগাঁও থেকে ১৪ ট্রাক ভারতীয় চোরাই চিনি জব্দের ঘটনায় আরেকজনকে গ্রেফতার করা হয়েছে।

Manual1 Ad Code

তার নাম ছদরুল আমিন আকাশ (২৮)। তিনি এয়ারপোর্ট থানার উমদারপাড়া গ্রামের আরফান আলীর ছেলে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে জালালাবাদ থানার একদল পুলিশ তাকে গ্রেফতার করে।

Manual3 Ad Code

পরে শনিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আকাশ। এছাড়া তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যও দিয়েছেন। তার দেওয়া তথ্য যাচাই-বাছাই করছে পুলিশ। পাশাপাশি জড়িত অন্য আসামিদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Manual4 Ad Code

শেয়ার করুন