Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট ঘুরতে এসে লাশ হলেন কিশোর

admin

প্রকাশ: ০১ জুন ২০২৬ | ০৭:৪৯ অপরাহ্ণ | আপডেট: ০১ জুন ২০২৬ | ০৭:৪৯ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট ঘুরতে এসে লাশ হলেন কিশোর

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের জাফলং পর্যটন স্পটে ঈদের ছুটিতে ঘুরতে এসে পানিতে ডুবে এক কিশোর পর্যটকের মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) বিকেল ৪টার দিকে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় এই ঘটনা ঘটে।

Manual5 Ad Code

নিহত ওই পর্যটক চট্রগ্রাম জেলার হাটহাজারী থানার ফতেহাবাদ গ্রামের জসিম উদ্দিনের ছেলে ইমতিয়াজ হোসেন রাহি (১৬)।

Manual6 Ad Code

জানা যায়, চট্রগ্রাম জেলার হাটহাজারী থেকে রাহীসহ তারা ১২জনের একটি দল সিলেটে ঘুরতে আসেন। সোমবার (১ জুন) বিকেলের দিকে রাহিসহ কয়েকজন মিলে সিলেটের জাফলং ঘুরতে যান। পরে জিরো পয়েন্ট এলাকার পিয়াইন নদীর স্বচ্ছ পানিতে গোসল করতে নামেন কয়েকজন। গোসলের একপর্যায়ে রাহি স্রোতের টানে পানির নিচে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। পরবর্তীতে স্থানীয়দের সহায়তার গোয়াইনঘাট থানা পুলিশ ও ডুবুরিদল ঘন্টাব্যাপী উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজের দুই ঘন্টা পর সন্ধ্যা ৬টার দিকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

Manual3 Ad Code

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, ‘জিরো পয়েন্ট এলাকা থেকে ওই পর্যটকের মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

শেয়ার করুন