Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট-ঢাকা মহাসড়কে গাড়ি আটকে র‍্যাবের বিশেষ তল্লাশি

admin

প্রকাশ: ২৯ মার্চ ২০২৫ | ০৩:০৭ অপরাহ্ণ | আপডেট: ২৯ মার্চ ২০২৫ | ০৩:০৭ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট-ঢাকা মহাসড়কে গাড়ি আটকে র‍্যাবের বিশেষ তল্লাশি

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক রাখতে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী অংশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে টহল ও বিশেষ তল্লাশি কার্যক্রম শুরু করেছে র‍্যাব।

শুক্রবার (২৮ মার্চ) দিবাগত রাতে ঢাকা-সিলেট মহাসড়কের বাবুরহাট কাপড়ের বাজার এলাকা, বাগহাটা, বাসাইল ও রেলওয়ে স্টেশন এলাকায় চেকপোস্ট বসিয়ে বিশেষ তল্লাশি শুরু করেছে র‍্যাব-১১।

Manual5 Ad Code

র‌্যাব ১১-এর নরসিংদীর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম সাংবাদিকদের জানান, মহাসড়কগুলোকে সাধারণ মানুষের চলাচলের জন্য নিরাপদ রাখতে র‌্যাব বছরজুড়েই চেকপোস্টে তল্লাশি ও টহল কার্যক্রম পরিচালনা করে আসছে। তবে এবারের ঈদুল ফিতর উপলক্ষে দীর্ঘ সময়ের ছুটির কারণে এ কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। মহাসড়কে কোনও যানবাহন বা যাত্রী যাতে ছিনতাই কিংবা ডাকাতির কবলে না পড়েন, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। চেকপোস্টে তল্লাশির পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।’

Manual6 Ad Code

ঈদ পরবর্তী সময়ে মানুষ যখন কর্মস্থলে ফিরবে তখনও এই কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।

Manual7 Ad Code

শেয়ার করুন