Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট-ঢাকা মহাসড়কে পুলিশের ওয়াচ টাওয়ার

admin

প্রকাশ: ২৯ মার্চ ২০২৫ | ০২:১৮ অপরাহ্ণ | আপডেট: ২৯ মার্চ ২০২৫ | ০২:১৮ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট-ঢাকা মহাসড়কে পুলিশের ওয়াচ টাওয়ার

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ অংশের তিন জায়গায় ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে সিলেট বিভাগের প্রবেশদ্বার মাধবপুর, শিল্পাঞ্চল খ্যাত অলিপুর ও শায়েস্তাগঞ্জে এই টাওয়ার স্থাপন করা হয়। এখান থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে মহাসড়কে চলাচলকারী যানবাহনগুলো।

Manual2 Ad Code

পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান বলেন, পবিত্র ঈদুল ফিতর ঘিরে মহাসড়কে যানজট হয়, অপরাধ প্রবণতাও বাড়ে। সেদিক চিন্তা করে এ ওয়াচ টাওয়ারগুলো স্থাপন করা হয়েছে। এখানে দায়িত্বরতরা দেখবে কোথায় কি কারণে যানজট লেগেছে। তারা দায়িত্বরতদের নির্দেশনা দিলে তাৎক্ষণিকভাবে সমস্যার সমাধান করা সম্ভব হবে।

Manual8 Ad Code

তিনি আরও বলেন, ছিনতাইসহ অন্যান্য অপরাধ সহজেই এই ওয়াচ টাওয়ারের মাধ্যমে পুলিশের নজরে আসবে। আমরা মহাসড়কে চলাচলকারী মাইক্রোবাস চালকদেরও আমাদের নম্বর দিয়ে দিয়েছি। তারা কোথাও সমস্যা হলেই যেন আমাদের সঙ্গে যোগাযোগ করে। আমরা চাই বিদেশ ফেরত বা বিদেশ যাত্রীসহ সব মানুষ যেন ঈদে নিরাপদে ঘরে ফিরতে পারেন।

শেয়ার করুন