Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট সীমান্তে চোরাচালান ঠেকালো বিজিবি, জব্দ ২ কোটি টাকার পণ্য

admin

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫ | ০৩:৩৭ অপরাহ্ণ | আপডেট: ০৫ আগস্ট ২০২৫ | ০৩:৩৭ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট সীমান্তে চোরাচালান ঠেকালো বিজিবি, জব্দ ২ কোটি টাকার পণ্য

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট সীমান্তে আবারও বড় ধরনের চোরাচালান রোধ করল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার (৫ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর আওতাধীন সীমান্তবর্তী অঞ্চল—সংগ্রাম, তামাবিল, বিছনাকান্দি, প্রতাপপুর ও বাংলাবাজার বিওপিতে অভিযান চালানো হয়।

Manual2 Ad Code

অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, স্কিন ব্রাইট ক্রিম, মহিষ, সুপারি, মেডিসিন, থান কাপড় এবং বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে শিং মাছ জব্দ করে বিজিবি। এসব চোরাচালানি পণ্যের মোট বাজারমূল্য প্রায় ১ কোটি ৮৯ লাখ ৫৬ হাজার ৯৫০ টাকা।

Manual5 Ad Code

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক জানান, “সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান দমনে উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী বিজিবি’র গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে এই সফল অভিযান পরিচালিত হয়েছে।”
জব্দকৃত মালামাল আইনি প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন