Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট সীমান্তে জব্দ চাল-পশু

admin

প্রকাশ: ২৬ মার্চ ২০২৫ | ০২:১৩ অপরাহ্ণ | আপডেট: ২৬ মার্চ ২০২৫ | ০২:১৩ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট সীমান্তে জব্দ চাল-পশু

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণের বাসমতি চাল ও ভারতীয় মহিষ, গরুর মাংস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৬ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট জেলার সীমান্তবর্তী এলাকায় শ্রীপুর, পান্তুমাই, প্রতাপপুর, সংগ্রাম, মিনাটিলা এবং তামাবিল বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়।
আটককৃত মালামালের মূল্য ৬৮ লক্ষ ৩২ হাজার ৪০০ টাকা বলে জানায় বিজিবি।

Manual3 Ad Code

ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হক বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual5 Ad Code

শেয়ার করুন