Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট সীমান্তে জব্দ প্রায় কোটি টাকার ভারতীয় পণ্য

admin

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫ | ০৫:৪৪ অপরাহ্ণ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ | ০৫:৪৪ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট সীমান্তে জব্দ প্রায় কোটি টাকার ভারতীয় পণ্য

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার :
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে প্রায় কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বিজিবি। বুধবার (১২ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, প্রতাপপুর, পাথরকোয়ারী, মিনাটিলা, কালাইরাগ, বিছনাকান্দি, কালাসাদেক, ডিবিরহাওর, সংগ্রাম, পান্থুমাই এবং তামাবিল বিওপি কর্তৃক অভিযান চালানো হয়।

Manual4 Ad Code

এসময় বিপুল পরিমান ভারতীয় মহিষ, কমলা, শাড়ী, কিসমিস, হেয়ার অয়েল, চকলেট, জাংক, চিনি, গাড়ীর টায়ার, শ্যাম্পু, মুদ্র, সুপারি, সনপাগড়ি, বেবী লোশন, ফুচকা, বিড়ি, মদ অবৈধভাবে মালামাল পরিবহনে ব্যবহৃত মাহিন্দ্রা ট্রাক্টর, মোটরসাইকেল এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করে।

আটককৃত মালামালের আনুমানিক ৯১ লক্ষ ২৭ হাজার ৯৬০ টাকা।

Manual1 Ad Code

এ ব্যাপারে লেঃ কর্নেল মোঃ নাজমুল হক, অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual8 Ad Code

শেয়ার করুন