Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট সীমান্তে বিজিবির ওপর হামলা, থানায় মামলা

admin

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫ | ০৬:৫১ অপরাহ্ণ | আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫ | ০৬:৫১ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট সীমান্তে বিজিবির ওপর হামলা, থানায় মামলা

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের গোয়াইনঘাট দমদমীয়া সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যের ওপর চোরাকারবারিদের হামলার ঘটনা ঘটেছে। হামলায় এক বিজিবি সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলাও হয়েছে। এতে ১৮ জনের নাম উল্লেখ করে এবং ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

Manual4 Ad Code

সোমবার (৬ জানুয়ারি) রাতে সিলেট ৪৮ ব্যাটালিয়নের দমদমীয়া বিওপির সুবেদার মিজানুর রহমান বাদী হয়ে সিলেটের গোয়াইনঘাট থানায় এ মামলা করেন। এর পরের দিন মামলাটি থানায় রেকর্ড করা হয়।

Manual4 Ad Code

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ৬ জানুয়ারি রাত সাড়ে ৩টার দিকে গোয়াইনঘাটের বিছনাকান্দি ইউনিয়নে দমদমীয়া সীমান্তে ভীতরগুল নামক স্থানে অভিযান চালানো হয়। ওই সীমান্তের ১২৬১ পিলারের ১৫০ গজ বাংলাদেশ অভ্যন্তরে ভীতরগুল নামক স্থানে চোরাকারবারিরা ভারত থেকে ভারতীয় গরু আনছিল। এ সময় বিজিবি সদস্যরা চোরাকারবারিদের ধাওয়া করলে ৪০ থেকে ৫০ বিবাদী অতর্কিতভাবে বিজিবি সদস্যদের ওপর পাথর দিয়ে ঢিল ছুড়তে থাকে। এ সময় ধারালো দা দিয়ে বিজিবি সদস্য মাসুম বিল্লাহর বাম হাতের কবজির নিচে কোপ দিয়ে রক্তাক্ত জখম করে। চোরাকারবারিরা পরবর্তীতে প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়। অভিযানে দুটি ভারতীয় গরু আটক করা হয়। গুরুতর আহত বিজিবি সদস্য মাসুম বিল্লাহকে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন, দমদমীয়া সীমান্তে চোরাকারবারিদের হামলায় বিজিবি সদস্য মাসুম বিল্লাহ গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় দমদমীয়া বিওপির সুবেদার মিজানুর রহমান বাদী হয়ে সোমবার রাতে গোয়াইনঘাট থানায় মামলা করেছেন। মঙ্গলবার সকালে মামলাটি থানায় রেকর্ড করা হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। বিজিবি সদস্যদের ওপর হামলায় জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত আছে।

Manual3 Ad Code

শেয়ার করুন