Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট সীমান্তে বিপুল পরিমাণ ফল-মাদক জব্দ : আটক ১

admin

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫ | ০৪:৩৫ অপরাহ্ণ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২৫ | ০৪:৩৫ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট সীমান্তে বিপুল পরিমাণ ফল-মাদক জব্দ : আটক ১

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ফল ও মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৪৮ ব্যাটালিয়নের বিভিন্ন বিওপি’র টহল দল অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে। এসময় বিদেশী মদসহ একজনকে আটক করা হয়।

বিজিবি জানায়, আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায় বাংলাবাজার, তামাবিল, সংগ্রাম, পান্থুমাই, প্রতাপপুর, কালাসাদেক এবং লবিয়া বিওপি।

অভিযানে বিপুল পরিমান ভারতীয় চিনি, কমলা, ডালিম, নিভিয়া সফট ক্রিম, পন্ডস ফেস ওয়াস, সুপারি, মদ বাংলাদেশ থেকে পাচারকালে কুইচা, রসুন, কাঠ, চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত মাহিন্দ্র ট্রাক্টর এবং মাদকদ্রব্যসহ ১ জনকে আটক করে।

Manual4 Ad Code

আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৭৫ লক্ষ ৮৩ হাজার ৭শ টাকা বলে জানায় বিজিবি।

Manual7 Ad Code

এ ব্যাপারে ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং মাদকদ্রব্যসহ আটককৃত আসামীকে দোয়ারাবাজার থানায় সোপর্দ করা হয়েছে।

Manual3 Ad Code

দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক জানান, বিজিবি বিদেশী মদসহ একজনকে আটক করে থানায় দিয়েছে। আটক আব্দুল মজিদ দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাসিন্দা।

Manual1 Ad Code

শেয়ার করুন