Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট সীমান্তে মদের বিশাল চালান নিয়ে ঢুকার চেষ্টা : বিজিবির ধাওয়া

admin

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫ | ০২:০২ অপরাহ্ণ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫ | ০২:০২ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট সীমান্তে মদের বিশাল চালান নিয়ে ঢুকার চেষ্টা : বিজিবির ধাওয়া

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ করা হয়েছে। আজ রবিবার (০৭ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী নজুরভাঙ্গা এলাকায় বিজিবির একটি বিশেষ টহলদল কৌশলগত অবস্থান নেয়। আনুমানিক সকাল ৫টার দিকে মাদক চোরাকারবারীরা বিপুল পরিমাণ ভারতীয় মদ নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে। এসময় চোরাকারবারীরা মদ ফেলে পালিয়ে যায়।

Manual4 Ad Code

পরে ঘটনাস্থল থেকে ১ হাজার ৫৭১ বোতল ভারতীয় বিভিন্ন প্রকার মদ উদ্ধার করা হয়।

Manual8 Ad Code

৪৮ বিজিবির অধিনায়ক জানান, “উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ বিদেশী মদ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মদের বিষয়ে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

শেয়ার করুন