Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট সীমান্তে ১ কোটি ১১ লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ

admin

প্রকাশ: ০২ আগস্ট ২০২৫ | ০৭:১৮ অপরাহ্ণ | আপডেট: ০২ আগস্ট ২০২৫ | ০৭:১৮ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট সীমান্তে ১ কোটি ১১ লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১১ লক্ষ ৪ হাজার ২৫০ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার এ অভিযান পরিচালিত হয়।

Manual2 Ad Code

সূত্র জানায়, বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন সোনারহাট, পান্থুমাই, তামাবিল, শ্রীপুর, বিছনাকান্দি, বাংলাবাজার, লাফার্জ ও কালাসাদেক সীমান্ত ফাঁড়ির টহল দল বিভিন্ন স্থানে অভিযান চালায়।

Manual6 Ad Code

এসময় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, কারেন্ট জাল, রসুন, সুপারি, গরু, টমেটো, নাশপাতি, বাঁধাকপি, মদ, বিয়ার, বাংলাদেশ থেকে পাচারাকালে রসুন ও শিং মাছ জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মূল্য প্রায় ১ কোটি ১১ লক্ষ ৪ হাজার ২৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. নাজমুল হক জানান, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।’

Manual4 Ad Code

শেয়ার করুন