Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট সীমান্তে ৬১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

admin

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫ | ০৭:০৮ অপরাহ্ণ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৫ | ০৭:০৮ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট সীমান্তে ৬১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের সীমান্ত এলাকায় চোরাচালান যেন থামছে না। মঙ্গলবার (২৮ জানুয়ারি) ৬১ লাখ টাকার পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Manual7 Ad Code

সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় প্রতাপপুর, পান্থুমাই, মিনাটিলা, সোনারহাট, বিছনাকান্দি, সংগ্রাম, কালাইরাগ, কালাসাদেক এবং নোয়াকোট বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে বিজিবি ৪৮ ব্যাটালিয়ন।

Manual1 Ad Code

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে শাড়ী, লেহেঙ্গা, কমলা, চিনি, হোয়াইট টোন ক্রিম, শুটকি, শীতের কম্বল, মেহেদী, জিরা, কিসমিস, মদ, ফেন্সিডিল এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা।

যার বাজারমূল্য ৬০ লক্ষ ৯৩ হাজার ৮০০ বলে জানায় বিজিবি।

Manual2 Ad Code

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল হাফিজুর রহমান জানান, জব্দ মালামালের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হচ্ছে। সীমান্ত এলাকায় চোরাকারবার প্রতিরোধ এবং নিরাপত্তায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এর ধারাবাহিকতায় চোরাই এসব চোরাই পণ্য জব্দ করা হয়েছে।

শেয়ার করুন