Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট-৫ জমিয়তকে ছাড় দিচ্ছেন না বিএনপির মামুন

admin

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫ | ০৪:১৬ অপরাহ্ণ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ | ০৪:১৬ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট-৫ জমিয়তকে ছাড় দিচ্ছেন না বিএনপির মামুন

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual8 Ad Code

নানা হিসেব-নিকেশ শেষে আসন্ন এয়োদশ নির্বাচনে সিলেট-৫ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুককে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। তবে এই আসন এবার আর ছাড় দিচ্ছেন না বিএনপির  প্রার্থী।

 

Manual1 Ad Code

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে তাকে প্রার্থী ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এই আসনটি ছাড় দিতে নারাজ বিএনপি।এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে ইতোমধ্যে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী মামুনর রশিদ (চাকসু মামুন)। তিনি সিলেট জেলা বিএনপির প্রথম সহ-সভাপতি।এসব তথ্য নিশ্চিত করেন মামুনুর রশিদ মামুন। তিনি বলেন, আমি নির্বাচন করবো এটা চূড়ান্ত। মনোনয়ন ফরম কিনেছি, আজ জমাও দেবো। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কোনো চিন্তা নেই। আমি দীর্ঘদিন ধরে নির্বাচনের জন্য কাজ করছি। এখন আর নির্বাচন না করার কোনো সুযোগ নেই।জানা যায়, দীর্ঘ ৩০ বছরে বিএনপির কোনো নেতা এ আসনে দলের মনোনয়ন পাননি। সর্বশেষ ২০১৮ সালেও এ আসনে জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুককে মনোনয়ন দেওয়ায় দলীয় নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়ান বিএনপি নেতা মামুনুর রশীদ (চাকসু মামুন)।দীর্ঘদিনের সেই দুঃখ ঘোঁচাতে এবার বেশ তৎপর ছিলেন বিএনপি নেতারা। সবচেয়ে বেশি আশাবাদী ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশীদ।

Manual3 Ad Code

শেয়ার করুন