Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তের ওপারে গোয়াইনঘাট-জৈন্তার ১৩ জন আটক

admin

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪ | ০১:৪৪ অপরাহ্ণ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ | ০১:৪৪ অপরাহ্ণ

ফলো করুন-
সীমান্তের ওপারে গোয়াইনঘাট-জৈন্তার ১৩ জন আটক

Manual8 Ad Code

গোয়াইনঘাট ও জৈন্তাপুর সংবাদদাতা:
সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার ১৩ জন সীমান্তের ওপারে ভারতে আটক হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, এই ১৩ জন চোরাচালান চক্রের সঙ্গে জড়িত। তাদেরকে রোববার (২২ ডিসেম্বর) রাতে সীমান্ত থেকে আটক করে বিএসএফ। পরে সে দেশের সংশ্লিষ্ট থানাপুলিশের কাছে হস্তান্তর করে।

Manual6 Ad Code

তবে এ বিষয়ে আটকদের পরিবারের পক্ষ থেকে গোয়াইনঘাট ও জৈন্তাপুর থানাপুলিশের কাছে লিখিতভাবে জানানো হয়নি।

সূত্র জানায়, রোববার রাত ৮টার দিকে সিলেটের তামাবিল সোনাটিলা সীমান্ত এলাকায় ওপারে অবৈধভাবে অবস্থানকালে ১৩ বাংলাদেশিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটক করে। পরদিন (২৩ ডিসেম্বর) দুপুরে ভারতীয় পুলিশের মাধ্যমে তাদরে কারাগারে পাঠানো হয়।

Manual5 Ad Code

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, স্থানীয় কয়েকজন যুবককে বিএসএফ কর্তৃক আটকের খবর শুনেছি। এর মধ্যে একজন গোয়াইনঘাটের ও বাকি ১২ জন জৈন্তাপুর উপজেলার। তবে অফিসিয়ালি কেউ কিছু আমাদের জানায়নি। ফলে আটকদের নাম-পরিচয়ও পাওয়া যায়নি।

Manual1 Ad Code

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান সিলেটভিউ-কে বলেন, আমরা সোর্স মারফত শুনেছি। এ বিষয়ে বিএসএফ বা আটকদের পরিবারের পক্ষ থেকে আমাদেরকে কিছু জানানো হয়নি।

শেয়ার করুন