Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে নারী-শিশুসহ আটক ২৪ জন

admin

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫ | ০৪:০০ অপরাহ্ণ | আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫ | ০৪:০০ অপরাহ্ণ

ফলো করুন-
সীমান্তে নারী-শিশুসহ আটক ২৪ জন

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারী-শিশুসহ ২৪ জনকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি। মহেশপুর সীমান্তের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আজ বুধবার (৮ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।

Manual2 Ad Code

বিজিবি জানায়, গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেল থেকে বুধবার (৮ জানুয়ারি) ভোর পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকা বাঘাডাঙ্গা, পলিয়ানপুর, খোসালপুর ও জীবননগর থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৬ জন নারী, ৫ জন শিশু ও ১৩ জন পুরুষ রয়েছে।

Manual7 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়, ওইসব এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করছিলেন তারা। সেসময় বিজিবি অভিযান চালিয়ে তাদেরও আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মহেশপুর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর হস্তান্তর করা হয়েছে।

Manual6 Ad Code

শেয়ার করুন