Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জের গ্রাম-গঞ্জে ‘ভোটের গাড়ি’

admin

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬ | ১০:৪২ অপরাহ্ণ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ | ১০:৪২ অপরাহ্ণ

ফলো করুন-
সুনামগঞ্জের গ্রাম-গঞ্জে ‘ভোটের গাড়ি’

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual3 Ad Code

গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জনসচেতনতা বাড়াতে ‘ভোটের গাড়ি’ এখন হাওরের জেলা সুনামগঞ্জে। “গণভোট ও সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে”এই স্লোগানকে সামনে রেখে সকালে গাড়িটি জেলা শহর, জামালগঞ্জ, বিশ্বম্ভরপুর, শান্তিগঞ্জ, ছাতক, দিরাই উপজেলার বিভিন্ন হাটবাজার, বিপনীবিতানসহ গ্রামেগঞ্জের বিভিন্ন মোড়ে দিনব্যাপী স্থানীয়দের মাঝে গণভোট, সংসদ নির্বাচন এবং ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা করা হচ্ছে।

সরকার চায় মানুষ মতামত দিক তারা কেমন বাংলাদেশ চায়। দেশ গঠনে এই ভোটের মাধ্যমে তারা কি কি ভূমিকা রাখতে পারবে। দেশ গঠনের চাবি জনগনের হাতে। তারা গনভোটের মাধ্যমে মালিকানা বুঝে নিবে।

Manual3 Ad Code

সংশ্লিরা জানান, ভোটের গাড়ীতে কোনো নির্দিষ্ট প্রার্থীর প্রচারণা করছে না বরং দক্ষ ও যোগ্য প্রার্থী নির্বাচন এবং গণভোট বিষয়ে জনসচেতনতা তৈরিই এর মূল উদ্দেশ্য।ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’র মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান, জুলাইযোদ্ধা, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা ও ফেলানী হত্যাকাণ্ড নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে। সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে নির্মিত পাঁচটি পিএসএর মাধ্যমে অতীতের গণতন্ত্রহীনতা, সীমান্ত হত্যা এবং তরুণ ও নারীদের বঞ্চনার ইতিহাস তুলে ধরা হচ্ছে। এসব কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষ গণভোট ও সংসদ নির্বাচন সম্পর্কে সচেতন হচ্ছেন।

সন্ধ্যায় ভোটের গাড়ি পৌঁছায় সুনামগঞ্জ শহরে। ট্রাফিক পয়েন্ট ভিডিও চিত্রের মাধ্যমে ঘন্টাব্যাপী গণভোট ও নির্বাচনের প্রচারণা করা হয়। এসময় পথচারি, ব্যবসায়ি, বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। গণভোটের এই প্রচারণা সাধারণের মাঝে জনসচেতনতা সৃষ্টি করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের উপ পরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ বলেন, গণভোটের প্রচরণায় সারাদেশের মতো সুনামগঞ্জেও ভোটের গাড়ির মাধ্যমে সাধারণকে বার্তা দেয়া হচ্ছে। সকল স্থরের মানুষের কাছে যাতে নির্বাচন ও গণভোটের সঠিক তথ্য পৌঁছায় এই লক্ষ্যে সরকারের বিশেষ উদ্যোগ। গণভোটে মতামত দিয়ে জনগন তাঁর মালিকানা বুঝে নিবে এ লক্ষ্যে সচেতনতা সৃষ্টি করা হচ্ছে।

এদিকে গণভোট ও নির্বাচন বিষয়ে সাধারণকে অবহিত করতে জেলা প্রশাসনের উদ্যোগ জনসচেতনতামূলক সভা, র ্যালীসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে।

Manual4 Ad Code

জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, গণভোট সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে প্রশাসন কাজ করছে। সকল পর্যায়ের দপ্তরে এই বিষয়ে নানা কর্মসূচি পালন হচ্ছে। স্থানীয় প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগ এ নিয়ে কাজ করছেন।

Manual3 Ad Code

শেয়ার করুন