Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্বাক্ষরিত বিপুল পরিমাণ চেকবইসহ তিনজনকে পুলিশে হস্তান্তর

admin

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫ | ১০:১৮ অপরাহ্ণ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ | ১০:১৮ অপরাহ্ণ

ফলো করুন-
হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্বাক্ষরিত বিপুল পরিমাণ চেকবইসহ তিনজনকে পুলিশে হস্তান্তর

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual8 Ad Code

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় সন্দেহভাজন তিনজনকে পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব। রোববার (১৪ ডিসেম্বর) রাতে র‌্যাবের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।এক ক্ষুদে বার্তায় র‌্যাব জানিয়েছে, ওসমান হাদি হত্যাচেষ্টা ঘটনার মূল অভিযুক্ত ফয়সালের স্বাক্ষর করা বিপুল পরিমাণ চেকবই এবং ইলেকট্রনিক ডিভাইসহ তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।এদিকে হাদিকে গুলি চালানো ব্যক্তি এবং তার সহযোগী ও মোটাসাইকেল চালককে শনাক্তের তথ্য জানিয়েছে পুলিশ।বিকেলে সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম জানান, শনাক্ত দুই জন ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ।ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, মোটরসাইকেলের পেছনে বসা ফয়সাল গুলি চালিয়েছে এবং আলমগীর মোটরসাইকেলের চালকের আসনে ছিলেন।

Manual8 Ad Code

শেয়ার করুন