Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ তলা থেকে পড়ে সহকারী পুলিশ কমিশনারের বাসার গৃহকর্মীর মৃত্যু

admin

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৪ | ০৪:৩৮ অপরাহ্ণ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৪ | ০৪:৩৮ অপরাহ্ণ

ফলো করুন-
১০ তলা থেকে পড়ে সহকারী পুলিশ কমিশনারের বাসার গৃহকর্মীর মৃত্যু

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
রাজধানীর শাহজাহানপুর থানার মালিবাগ এলাকায় ১০ তলা ভবনের ছাদ থেকে পড়ে আনোয়ারা (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি ডিবির সহকারী পুলিশ কমিশনার তরিকুল ইসলামের বাসায় গৃহকর্মীর কাজ করতেন।

Manual2 Ad Code

সোমবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে দুপুর সোয়া ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক গৃহকর্মীকে মৃত ঘোষণা করেন।

Manual5 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজিত কুমার সাহা।

Manual2 Ad Code

তিনি বলেন, আমরা বেলা ১১টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

Manual2 Ad Code

সুজিত কুমার সাহা বলেন, তিনি ডিবির সহকারী পুলিশ কমিশনার তরিকুল ইসলামের বাসায় ১৫-১৬ মাস আগে গৃহকর্মী হিসেবে কাজের জন্য আসেন। আমরা সিসিটিভি ফুটেজে দেখতে পাই সকালের দিকে এসে ১০ তলা ছাদের উপরে হাঁটাহাঁটি করছিলেন তিনি। কিছুক্ষণ পর আর তাকে দেখা যায়নি। আমরা ধারণা করছি অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান।

ওসি বলেন, সহকারী পুলিশ কমিশনার তরিকুল ইসলাম ঢাকার বাইরে অপারেশনে আছেন। আমরা তাকে বিষয়টি জানিয়েছি। ওই গৃহকর্মীর মরদেহ বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।

শেয়ার করুন