Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

admin

প্রকাশ: ০৬ জুন ২০২৬ | ১২:৩২ অপরাহ্ণ | আপডেট: ০৬ জুন ২০২৬ | ১২:৩২ অপরাহ্ণ

ফলো করুন-

Manual8 Ad Code

ডিজিটাল ডেস্ক :
সান মারিনোর মাঠে প্রীতি ম্যাচে ২-১ গোলের ঐতিহাসিক জয়ে ইউরোপের কোনো দেশের বিপক্ষে প্রথমবারের মতো জয় পেয়েছে বাংলাদেশ। জাতীয় দলের কোচ হিসেবে এটিই টমাস ডুলিরও প্রথম জয়। তবে জয়ে সন্তুষ্ট থাকলেও দলের বেশ কয়েকটি দুর্বলতার কথা তুলে ধরেছেন তিনি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ডুলি বলেন, ফিনিশিং, ফার্স্ট টাচ এবং রক্ষণ থেকে খেলা গড়ে তোলার সময় বল হারানো এই তিনটি জায়গায় উন্নতির প্রয়োজন রয়েছে বাংলাদেশের।

Manual4 Ad Code

সামগ্রিক পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করলেও সুযোগ কাজে লাগাতে না পারার বিষয়টি নিয়ে আক্ষেপ করেছেন কোচ টমাস ডুলি। তিনি বলেন, ‘আমাদের প্রধান দুর্বলতা হলো গোল করার জন্য আমাদের এখনো প্রচুর সুযোগের প্রয়োজন হয়।’

Manual7 Ad Code

খেলোয়াড়দের বল নিয়ন্ত্রণ ও মৌলিক দক্ষতার ঘাটতির বিষয়টিও তুলে ধরেন ডুলি। এ বিষয়ে তিনি বলেন, ‘মাঝেমধ্যে আমাদের ফার্স্ট টাচ ঠিকঠাক হয় না। তাই আমি দলের একদম বেসিক বা মৌলিক বিষয়গুলো, যেমন পাসিং ও রিসিভিং নিখুঁত করার জন্য অনুশীলন শুরু করাব।’

সান মারিনোর মতো শারীরিক শক্তিনির্ভর দলের বিপক্ষে মাঝমাঠ ও রক্ষণে বলের নিয়ন্ত্রণ হারানো যে ঝুঁকিপূর্ণ, সেটিও মনে করিয়ে দেন তিনি। রক্ষণ থেকে আক্রমণে ওঠার সময় কিছু সহজ ভুলের সমালোচনা করে ডুলি বলেন, ‘রক্ষণভাগ থেকে বল নিয়ে ওপরে ওঠার সময় আমরা কিছু সহজ বল হারিয়েছি, যা মাঠে একেবারেই কাম্য নয়। আমি শুরু থেকেই খেলোয়াড়দের এ বিষয়ে সতর্ক করেছি।’

তবে এসব ভুলের পেছনে নতুন কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে পর্যাপ্ত অনুশীলন ও বোঝাপড়ার অভাবকে কারণ হিসেবে দেখছেন বাংলাদেশ কোচ। তার মতে, এগুলো দীর্ঘমেয়াদি সমস্যা নয় এবং সহজেই সংশোধন করা সম্ভব।

Manual1 Ad Code

ভবিষ্যতে দলের খেলার ধরন ও মানসিকতায় পরিবর্তন আনার পরিকল্পনার কথাও জানিয়েছেন ডুলি। তিনি বলেন, ‘আমাদের চিন্তাভাবনা বদলাতে হবে, তারপর আমাদের অনুশীলনের ধরন বদলাতে হবে এবং সবশেষে আমাদের খেলার শৈলী পরিবর্তন করতে হবে। আর এটা পুরোপুরি সম্ভব।’

Manual8 Ad Code

শেয়ার করুন