Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু একজন ‌স্মার্ট লিডার ছিলেন : নৌ প্রতিমন্ত্রী

admin

প্রকাশ: ১৮ মার্চ ২০২৩ | ০২:৫৭ অপরাহ্ণ | আপডেট: ১৮ মার্চ ২০২৩ | ০২:৫৭ অপরাহ্ণ

ফলো করুন-
বঙ্গবন্ধু একজন ‌স্মার্ট লিডার ছিলেন : নৌ প্রতিমন্ত্রী

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু একজন স্মার্ট লিডার ছিলেন। গত ৫০ থেকে ৫২ বছরে তার মতো কোনো স্মার্ট লিডার তৈরি হয়নি। তার ২৩ বছরের গণতান্ত্রিক ও স্বাধীনতা আন্দোলন এবং সাড়ে ৩ বছরের রাষ্ট্র পরিচালনার কোনো জায়গায় ভুল নাই।

শুক্রবার ঢাকায় মতিঝিলের বিআইডব্লিউটিএ ভবনে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয় আয়োজিত ‘স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে বঙ্গবন্ধুর জন্মদিন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

Manual5 Ad Code

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ছাড়া গত ১০৩ বছরে বাংলাদেশ সৃষ্টি করার কোনো নেতা পাইনি। সেসময় অনেকেই ছিলেন, অনেকেই প্রয়াত হয়েছেন। তার চিন্তা, ভাবনা ও দর্শন আমাদের পাথেয়। তিনি সব সময় বাংলার মানুষের জন্য কথা বলেছেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে অনেক মানুষ কাছ থেকে দেখেনি, অনেকে তার ছবিও দেখেনি অথচ তার দেশপ্রেমের জন্য অনেকে জীবন দিয়েছেন। স্মার্ট বাংলাদেশের জন্য বঙ্গবন্ধুর জন্মদিনকে কাজে লাগাতে হবে।

Manual1 Ad Code

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর দর্শন, আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে সঠিকভাবে কাজে লাগিয়ে স্মার্ট বাংলাদেশ করতে চাচ্ছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আমরা শপথ নেই-বঙ্গবন্ধুর দর্শন, আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। এক্ষেত্রে নৌপরিবহন মন্ত্রণালয় সহযাত্রীর ভূমিকায় থাকবে।

Manual4 Ad Code

নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার বণিক, স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আলমগীর, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মো. নিজামুল হক এবং বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা। বিআইডব্লিউটিএ’র সদস্য (প্রকৌশল) ড. এ কে এম মতিউর রহমান মূলপ্রবন্ধ উপস্থাপন করেন।

Manual1 Ad Code

প্রতিমন্ত্রী এর আগে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনকের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে ঢাকায় মতিঝিলের বিআইডব্লিউটিএ ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। জন্মদিনের কেক কাটেন ও শিশুদের কেক খাইয়ে দেন।

 

শেয়ার করুন