Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সমাজ থেকে ধর্ষণ-নারী নির্যাতনসহ সব অপরাধ মুছে দেবে বিএনপি: রিজভী

admin

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ | ০২:১২ অপরাহ্ণ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬ | ০২:১২ অপরাহ্ণ

ফলো করুন-
সমাজ থেকে ধর্ষণ-নারী নির্যাতনসহ সব অপরাধ মুছে দেবে বিএনপি: রিজভী

Manual7 Ad Code

নিউজ ডেক্স:
সমাজ থেকে ধর্ষণ, নারী নির্যাতনসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সমূলে নির্মূল করবেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শনিবার (১২ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

নারীর ক্ষমতায়ন ও সামাজিক সুরক্ষা সুসংহত করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে রিজভী বলেন, নারীর সার্বিক নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাই বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে সরকারের গৃহীত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিকে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেন তিনি। এই কর্মসূচি তৃণমূল পর্যায়ে সফলভাবে পৌঁছে দিতে মহিলা দলের নেতাকর্মীদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

Manual6 Ad Code

দলীয় নেতাকর্মীদের দায়িত্ববোধ স্মরণ করিয়ে দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘আজকে বিএনপি ক্ষমতায়, আমাদের প্রত্যেকেই সরকারের অংশ। শুধু পদ-পদবি থাকলেই সরকারের অংশ হতে হবে, তা নয়।’ বর্তমান রাষ্ট্রকাঠামো বিনির্মাণে নারী নেতৃত্বের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সরকারে মহিলা দলেরও রক্ত-ঘাম আছে। আপনারাও এই সরকারের অংশ।’

Manual4 Ad Code

তিনি আরও বলেন, আজকে তো আর নুসরাতরা খুন হয় না, রুপারা খুন হয় না, আজকে খাদিজা, তনু, মিতু এরা তো আর খুন হয় না; নির্যাতনের শিকার হয় না এবং কোন সরকারি দলের কোন নেতাকর্মী এই ধরনের অপকর্মের সাথে কেউ জড়িত নয়। এখন সে ধরনের কোনো সংবাদ নেই।

Manual3 Ad Code

সমাবেশ থেকে সরকারের উন্নয়নমূলক বার্তা সাধারণ মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার তাগিদ দেন রিজভী। তিনি বলেন, সমাজে নারীর অবস্থান শক্তিশালী করা এবং সামাজিক সুরক্ষার বলয় তৈরিতে বর্তমান সরকার যেসব যুগোপযোগী কর্মসূচি বাস্তবায়ন করছে, সেগুলোর সুফল সাধারণ মানুষের কাছে সরাসরি তুলে ধরতে মহিলা দলের প্রতিটি স্তরের নেতাকর্মীকে সক্রিয়ভাবে মাঠে থাকতে হবে।

শেয়ার করুন