Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন নাহিদ ও হুছামুদ্দিন

admin

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৪ | ০৬:০৪ অপরাহ্ণ | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৪ | ০৬:০৪ অপরাহ্ণ

ফলো করুন-
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন নাহিদ ও হুছামুদ্দিন

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
জাতীয় সংসদের প্রথম অধিবেশনের তৃতীয় দিনে আরও ১৬টি স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। সংবিধানের ৭৬ অনুচ্ছেদ অনুসারে সংসদ নেতার অনুমতিক্রমে চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) এসব কমিটি গঠন করা হয়।

Manual6 Ad Code

এর মধ্যে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে সিলেট-৬ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম নাহিদ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে সিলেট- ৫ আসনের সংসদ সদস্য মো. হুছামুদ্দিন চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ নিয়ে সংসদীয় বিভিন্ন কমিটিতে সিলেট বিভাগ থেকে ৬ জনের জায়গা হয়েছে। বাকি চারজনের মধ্যে সরকারি প্রতিশ্রুতি কমিটির সভাপতি হয়েছেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, জনপ্রশাসন মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক আমলা মোহাম্মদ সাদিক, বেসামিরক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হয়েছেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল ও সংসদীয় কমিটির সদস্য হিসেবে আছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আবু জাহির।

Manual1 Ad Code

শেয়ার করুন