Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালে তরুণীর লাশ রেখে পালাল এক নারী!

admin

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৪ | ১১:১৮ পূর্বাহ্ণ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৪ | ১১:১৮ পূর্বাহ্ণ

ফলো করুন-
হাসপাতালে তরুণীর লাশ রেখে পালাল এক নারী!

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
রাজবাড়ীর পাংশায় ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাখিলা আক্তার পাখি (১৮) নামের এক তরুণীর মরদেহ রেখে পালিয়েছেন এক নারী। বুধবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ মরদেহটি পুলিশের কাছে ময়নাতদন্তের জন্য হস্তান্তর করে।

Manual4 Ad Code

পাখি পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের তেলিগাতী গ্রামের কালাম মিয়া ওরফে কালুর মেয়ে।

Manual2 Ad Code

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সুজাউদ্দিন সোহাগ বলেন, চাচীর পরিচয় দিয়ে এক নারী পাখিকে হাসপাতালে নিয়ে আসে।পরে হাসপাতাল কর্তৃপক্ষ ওই তরুণী মৃত ঘোষণা করলে পরে ওই নারীকে আর খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনার পর থানা পুলিশকে খবর দেওয়া হয়।

মেয়েটির মৃত্যুর কারণ জানতে চাইলে তিনি বলেন, পোস্টমর্টেম রিপোর্ট ছাড়া মৃত্যুর কারণ জানা সম্ভব নয়। তবে মেয়েটির ঘাড়ের পেছনের দিকে আঘাতের চিহ্ন রয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

Manual3 Ad Code

পাংশা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন মজুমদার বলেন, হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনের জন্য নিহতের বাড়ি পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

শেয়ার করুন