Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

লিফলেট বিতরণের মাধ্যমে বিএনপির ৬ দিনের কর্মসূচি শুরু হচ্ছে আজ

admin

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ | ১২:৩৬ অপরাহ্ণ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ | ১২:৩৬ অপরাহ্ণ

ফলো করুন-
লিফলেট বিতরণের মাধ্যমে বিএনপির ৬ দিনের কর্মসূচি শুরু হচ্ছে আজ

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
সরকারের পদত্যাগ, নেতাকর্মীদের মুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সীমান্তে হত্যার প্রতিবাদে লিফলেট বিতরণের মাধ্যমে বিএনপির ছয়দিনের কর্মসূচি শুরু হচ্ছে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি)। একই সঙ্গে নিহতদের স্মরণে দোয়া ও মাগফিরাত কামনায় কর্মসূচি রাখা হয়েছে।

Manual7 Ad Code

গত রোববার (১১ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

Manual3 Ad Code

কর্মসূচিতে রয়েছে, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি মঙ্গল ও বুধবার ঢাকাসহ দেশের সব মহানগরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হবে। এরপর ১৬ ফেব্রুয়ারি (শুক্রবার) ভারত ও মিয়ানমার সীমান্ত সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে নিহত হওয়া বাংলাদেশিদের স্মরণে বাদ জুমা সারা দেশের সব মসজিদে দোয়া ও মাগফিরাত কামনা করা হবে।

Manual6 Ad Code

পরদিন শনিবার (১৭ ফেব্রুয়ারি) সব জেলা শহরে গণসংযোগ ও লিফলেট বিতরণ হবে। ১৮ ও ১৯ ফেব্রুয়ারি দেশের সব উপজেলা, থানা, পৌরসভায় ও ইউনিয়ন পর্যায়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করবে নেতাকর্মীরা।

শেয়ার করুন